বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৬৭ জন। এরমধ্যে ৩৩ জন নগরীর এবং ৪ জন বিভিন্ন উপজেলার। মোট ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
তবে নতুন বছরের তৃতীয় দিনে চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৬২৮ জনে।
শনিবার (২ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৮৯টি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চমেক ল্যাবে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
বাংলাধারা/এফএস/এআর












