বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা পজেটিভ এসেছে ২১২ জনের দেহে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৮ জন এবং উপজেলায় ২৪ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৭০৬ জন।
মোট ১ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৩০ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এদিকে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
বাংলাধারা/এফএস/এআর












