বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৮ জন। এদের মধ্যে ৬৩ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। এদিন মোট ১ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তদের চিহ্নিত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।
রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৮৬০ জনের মধ্যে ১৮ হাজার ৬৮৮ জন নগরের ও ৬ হাজার ১৭৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












