২০ মার্চ ২০২৬

করোনা : দেশে আরও ৩১ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৯৩ জন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ২৯৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। আরও ৩১ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬৭৫ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন