বাংলাধারা ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরও সাত হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।
শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি ল্যাবে ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৮৭৯টি।
২৪ ঘণ্টায় নতুন ৬৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ২০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ১৭৩ জন ও নারী দুই হাজার ৪১১ জন।
বাংলাধারা/এফএস/এআর












