বাংলাধারা ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ১৮৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ তিন হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৫টি ল্যাবে ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৯৯৫টি। করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৯ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ৯৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৩৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৪৩৫ জন ও নারী দুই হাজার ৫৫২ জন।
এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৫ জন রয়েছেন।
বাংলাধারা/এফএস/এআর












