২৫ সেপ্টেম্বর ২০২৬

করোনা: দেশে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার( ০৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি ল্যাবে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৩২৮টি। এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৭৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৬ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের চারজন ও সিলেট বিভাগের দুইজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৭০ জন ও বাড়িতে চারজন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ