বাংলাধারা ডেস্ক »
গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও চার হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ২৩ হাজার ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬০টি ল্যাবে ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ২১২টি।
২৪ ঘণ্টায় নতুন ১১২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৭৬৯ জন ও নারী দুই হাজার ৭২৮ জন।
এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন ও ষাটোর্ধ্ব ৬৪ জন রয়েছেন।
বাংলাধারা/এফএস/এআর












