১৯ মার্চ ২০২৬

করোনা মুক্ত মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক  »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা নেগেটিভ এসেছে। এর ফলে ক্রিকেটে ফিরতে তার আর কোনো বাধা নেই।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের হয়ে পঞ্চম আসরের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু করোনার কারণে সুযোগ হয়নি এই ক্রিকেট তারকার। রিয়াদ এখন প্রস্তুতি নেবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য, যেখানে তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ফল হাতে পেয়েছি। নেগেটিভ এসেছে। গতকাল পরীক্ষা করিয়েছিল, রাতে রেজাল্ট এসেছে। সে এখন ভালো আছে। খেলা বা অনুশীলন করতে আর কোন সমস্যা নাই। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন সেটা তো জানি না। আমাদের দিক থেকে তার মাঠে ফিরতে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াদের দল। পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রিয়াদের চ্যালেঞ্জটা তাই একটু বেশিই। রিয়াদ জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) থেকেই শুরু করবেন অনুশীলন।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন