২৯ মার্চ ২০২৬

করোনা: বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক »

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ হাজার মানুষ। এই নিয়ে বিশ্বে করোনাভাইরাসে প্রাণ হারালো ১২ লাখ ৬২ হাজার মানুষ। নতুনসংক্রমণ শনাক্ত হলো ৪ লাখ ৬৯ হাজারের ওপর। এখণ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ৫ কোটি ৭ লাখের বেশি।

গেলো কয়েক দিনের তুলনায় অর্ধেকে নেমেছে যুক্তরাষ্ট্রের দৈনিক মৃত্যুহার। রোববার, ৫০০ মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২’লাখ ৪৪ হাজার ছুঁইছুঁই। মেক্সিকো, ভারত ও ইরানেও ৫শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে।

অবশ্য, নতুনভাবে সংক্রমণ শনাক্তের দিক থেকে এগিয়ে ইউরোপের দেশগুলো। দ্বিতীয়দফা মহামারির ধাক্কা সামলাতে নানা বিধিমালা-লকডাউন জারি করলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিড নাইনটিনের প্রকোপ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ