১৯ মার্চ ২০২৬

করোনা: মৃত্যুহীন দিনে চট্টগ্রামে নতুন শনাক্ত ১২৭

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৭ জন। এদের মধ্যে  ১০৫ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৩ জন; এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৭৮০ জনের মধ্যে ২৪ হাজার ৭১০ জন নগরের ও ৭ হাজার ৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৪৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও শেভরণে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ এসেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও আরটিআরএলে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন