৩০ মার্চ ২০২৬

করোনা মোকাবিলায় সিগারেট বিক্রির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা মোকাবেলা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে সিগারেট উৎপাদন, বিপণন সংক্রান্ত শিল্প মন্ত্রণালয় এর নির্দেশনা প্রত্যাহার এবং সাময়িকভাবে সিগারেট বিক্রি বন্ধে জোর দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠন বিটা ( বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস), বেসরকারী উন্নয়ণ সংস্থা ইলমা এবং ক্যাব (কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ)।

বুধবার (৮ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে ইতমধ্যে বাংলাদেশে দুটো বহুজাতিক তামাক কোম্পানী করোনা পরিস্থিতিতে উৎপাদন কার্য পরিচালনার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনও গ্রহণ করেছে এবং শিল্প মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে। তামাক করোনা সংক্রমণ ”সহায়ক পন্য”। এটি কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধূমপনের কারণে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। শিল্প মন্ত্রণালয় এর এমন পদক্ষেপ জনমনে বিরুপ প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ তামাক ব্যবহার করে এবং প্রায় চার কোটি ১০ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ নিজ বাড়িতেই পরোক্ষ ধূমপানের শিকার হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকের ক্ষতির শিকার এই বিপুল প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠি বর্তমানে মারাত্মকভাবে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া বাংলাদেশে মোট জনগোষ্ঠির ৪৯ শতাংশই তরুণ। অর্থাৎ তরুণরাই এখন বাংলাদেশের উন্নয়নের মূল নিয়ামক শক্তি। এ বিশাল জনগোষ্ঠিকে করোনা পরিস্থিতি থেকে মুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়া জরুরী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন