১৩ মার্চ ২০২৬

করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যুর দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৭ জন। এইদিন চট্টগ্রামে ১ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

রোববার (২৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নতুন আক্রান্ত ১৪৪ জন মহানগর এলাকার এবং ১২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া মৃত্যুবরণকারী ৪ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের দাবি, সারা দেশে করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরীক্ষার তুলনায় ১৯ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন ৪ জনসহ এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২১৫ জন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ