১৯ মার্চ ২০২৬

করোনা সচেতনাতায় আনোয়ারা থানা পুলিশের মাইকিং ও মাস্ক বিতরণ

আনোয়ারা প্রতিনিধি »

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত দেশব্যাপী এক সপ্তাহের লকডাউনের চতুর্থ দিনে আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে করোনা সচেতনতামূলক মাইকিং, লিপলেট ও মাস্ক বিতরণ করেছে আনোয়ারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকালে চৌমুহনী বাজারের বিভিন্ন পয়েন্টে এই করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি লকডাউনে সরকারি নির্দেশনা মানছেন কিনা দেখতে বিভিন্ন শপিংমল, কাঁচাবাজার ও সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, এস আই বিকাশ রুদ্র, এ এস আই পলাশ মজুমদার, এ এস আই সামশুসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে জনগণকে কোভিড- ১৯ থেকে বাাঁচাতে সচেতনতামূলক মাইকিং, লিপলেট, মাস্ক বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালনা করছি। আমাদের একটাই উদ্দেশ্য, জনগণ যাতে সচেতন হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন