বাংলাধারা প্রতিবেদন »
চীনসহ সারাবিশ্ব এখন করোনা ভাইরাসে আতঙ্ক। তাই ভয়াবহ রূপ ধারণ করা করোনাভাইরাস নিয়ে সতর্ক চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনাভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ণ থেকে চট্টগ্রামে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিরোধ কমিটি করা হয়েছে।
কমিটিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে সভাপতি ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বীকে সদস্য সচিব করা হয়েছে। সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মুঠোফোনে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেন, করোনো আক্রান্ত হলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জনগনকে সচেতন করার লক্ষ্যে কমিটি কাজ করে যাবে। করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি বেসরকারী হাসপাতালে বিশেষ বেড রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












