কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকা থেকে চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় ৪শ লিটার চোলাই মদসহ দোস্ত আহমেদ(৩৫) ও জহুর আহমেদ(২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা কর্ণফুলী উপজেলা চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল গনি আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদামতল এলাকায় অভিযান চালিয়ে সিএমপির ডিবি পশ্চিম জোনের পুলিশ পরিদর্শক মনির হোসেন তাদের আটক করেন।
এসময় মনির হোসেন হাতেনাতে আটক করে চোলাই মদ উদ্ধার করেন।












