২৬ মার্চ ২০২৬

কর্ণফুলীতে নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মিলেনি

বাংলাধারা প্রতিবেদক »

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো এ উদ্ধার অভিযান শুরু হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেহেতু শীত বেশি পড়ছে তাই রাত আটটা পর্যন্ত অভিযান চালানো হবে।

এর আগে রোববার (৩০ জানুয়ারি) ভোরে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তপন দাস ও সমীর দাস নামের দুই জেলে।

আরও পড়ুন