১১ মার্চ ২০২৬

কর্ণফুলীতে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাংলাধারা প্রতিবেদন »  

কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকার গোল্ডেন সান গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত নয় টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গোল্ডেন সান গার্মেন্টের ১১ তলা ভবনের ৫ম ও ৭ম তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি দল আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, গার্মেন্টে আগুনের খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসসহ প্রশাসনকে জানিয়েছি। সবাই সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ