৪ ফেব্রুয়ারি ২০২৬

কর্ণফুলীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কর্ণফুলীতে যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. শাকিব (২৪)। সে চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ড সৈন্যারটেক এলাকার নাছির আহম্মদের ছেলে।

ওসির বরাতে সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, থানার (সিআর) যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ