৪ মার্চ ২০২৬

কর্ণফুলীতে স্টীল কারখানার উদ্বোধন; স্থানীয়দের চাকরি দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি »

কর্ণফুলী উপজেলায় মোস্তফা হাকিম গ্রপের এইচ এম (হোসনেআরা মনজুর) স্টীলের কারখানা উদ্বোধন করা হয়েছে।

৬ মার্চ দুপুরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে এই স্টীল কারখানার উদ্বোধন করা হয়।

এইচ এম স্টীলের চেয়ারম্যান ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম এমপি, ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল।

প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামার চেধুরী জাবেদ বলেন, ‘কোনো এলাকয় শিল্প কারখানা হলে সেই এলাকা আলোকিত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। মোস্তফা হাকিম গ্রুপ একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। আর এর চেয়ারম্যান মনজুর আলম হলেন অত্যন্ত ভাল, দানবীর একজন মানুষ। এ ধরণের মানুষের হাতে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সেখান থেকে ভাল ছাড়া অন্য কিছু হবে না। চাকরীতে স্থানীয়রা যাতে যোগ্যতা অনুসারে অগ্রাধিকার পায় এজন্য আমি কারখানার সংশ্লিষ্টদের আহ্বান জানাবো।’

তিনি আরও বলেন, ‘এটি একটি ভারী শিল্প এলাকা। এখানকার সড়কগুলো গ্রামীন সড়ক। শিল্প কারখানাগুলো যদি বিকল্প হিসেবে নদীপথে পণ্য পরিবহনের ব্যবস্থধা করতে পারেন তাহলে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য উপকারী হবে। এছাড়া আগামীতে শিল্প কারখানাগুলো সমন্বয় করে উন্নয়ন কাজে এগিয়ে আসলে সেটা সকলের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে এইচ এম স্টীলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সকলের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনেসর নেতাকর্মীরাসহ ইউসিবিএলের চট্টগ্রামের সকল পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ