‘কবিতার দেশ’-এর উদ্যোগে কোলকাতায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শুলেখা সাহিত্য পত্রিকা’র উন্মোচন, গ্রন্থ প্রকাশ, পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মেলন। সম্প্রতি দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি প্রেক্ষাগৃহে বিকেল তিনটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ১৬ জন কবির কবিতা নিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। পাশাপাশি কবি নুরুল হকের ভালোবাসা বিষয়ক প্রবন্ধ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সংক্ষিপ্ত জীবনীগ্রন্থও উন্মোচিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. সুরঞ্জন মিদ্দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলাম, আব্দুল করিম, বাসুদেব মশেল, সৈয়দ নাসির উদ্দিন, বরুণ চক্রবর্তী এবং সোনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সম্পাদক নুরুল হুদা তাঁর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। পরে তুহিনা হকের সুমধুর উদ্বোধনী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।
এছাড়াও অনুষ্ঠানে ড. রঞ্জিত দাস, আলমগীর রহমান, শেখ আব্দুল মান্নান, দেবব্রত মণ্ডল, গুলশান, বিপ্লব সামন্ত, উদয় কুমার সাহা, বনবিহারী কুমার, ডা. অনিরুদ্ধ পাল, মুস্তাক আহমেদ, আরিফ হোসেন, উত্তম কুমার পাল, দেব দত্ত চক্রবর্তী এবং শেখ শফিকুল আলমসহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
প্রায় শতাধিক কবি, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিম আব্দুল আলিম। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।












