রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও ৫ হাজার ৮০ পিস গাঁজা গাছসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (৫ ডিসেম্বর) ভোর সৌয়া ৫টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় আজ রোববার ভোর সৌয়া ৫টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়ন সদরের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাঁজা চাষী জ্ঞান জোতি চাকমাকে (৩৫) আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশী বন্দুক, টুটু ভোরের রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৩ রাউন্ড গুলি, ১টি চাঁদা আদায়ের রশীদ বই, চারটি মোবাইল সেট এবং ৫ হাজার ৮০ পিস গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা।আটকৃকতদের জিজ্ঞাসাবাদের পর কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্ল্যাহ জানান, আটকদের বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।












