বাংলাধারা প্রতিবেদন »
বিদেশে টাকা পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীরাই বেশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, টাকা পাচারের বিষয়ে কানাডায় খবর নিয়েছি। প্রাথমিক কিছু সত্যতা পেয়েছি। মনে করেছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেলো রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যাই বেশি। রাজনীতিবিদ মাত্র চারজন।
বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। এছাড়াও কিছু ব্যবসায়ীও আছে। কিন্তু বিদেশে যদি কেউ বৈধভাবে টাকা নেয়, তাহলে কোনো আপত্তি নেই। তবে অবৈধভাবে পাচার করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তবে টাকা পাচারকারী এসব রাজনীতিবিদ, সরকারি চাকুরে বা ব্যবসায়ী কারও নাম উল্লেখ করেননি পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে টাকা পাচার ছাড়াও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












