১৭ মার্চ ২০২৬

কাপ্তাই হ্রদে গোসলে নেমে যুবকের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

রাঙামাটির কাপ্তাই লেক থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার বিকেলে তাকে এলাকায় ঘুরতে দেখা যায়। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছেড়া গেঞ্জি। কোমরে একটি রশিও বাধা ছিল। এতে তাকে সবাই মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় আপস্ট্রিম জেটিঘাটে গিয়ে গোসল করতে পানিতে নামের ওই যুবক। হঠাৎ তিনি পানিতে তলিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়ার পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত এসে লেক থেকে মৃতদেহ উদ্ধার করি।

আরও পড়ুন