৭ এপ্রিল ২০২৬

কামনাশীষ-এনায়েতুরের নেতৃত্বে ‘সাদ বাংলাদেশ’-এর নতুন যাত্রা

বেসরকারি জাতীয় এনজিও সংস্থা ‘সাদ বাংলাদেশ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

‘সোশ্যাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (সাদ বাংলাদেশ)’ নামের এ সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৫৮৬। নতুন কমিটিতে কামনাশীষ দাশকে চেয়ারম্যান এবং এনায়েতুর রহিমকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান স্বরূপ কুমার দত্ত, কোষাধ্যক্ষ সানি বড়ুয়া, নির্বাহী সদস্য জিয়াউদ্দিন রিংকু এবং কামাল হোসেন তালুকদার।

এর আগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ২০২৪-২০২৫ সালের বার্ষিক কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় পরিবেশ ও বনায়ন, শিক্ষা, নিরাপদ জীবিকায়ন, মানবাধিকার ও শিশু অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন খাতে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে দাতা সংস্থাগুলোর সঙ্গে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামনাশীষ দাশ সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ