১৩ মার্চ ২০২৬

কারাগারের নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে বাবুল আক্তারকে

বাংলাধারা প্রতিবেদন »

কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাগারের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) বাবুল আক্তারের হৃদরোগসহ অনান্য শারীরিক জটিলতায় ভুগছেন উল্লেখ করে তার যথার্থ ও উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরের হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী আরিফুল রহমান।

রোববার (২৩ মে) শুনানী শেষে বাবুল আক্তারকে কারাগারের বাইরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘বাবুল আক্তারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজ শুনানী ছিল। শুনানী শেষে আদালত বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ