৪ মার্চ ২০২৬

কারামুক্ত হলেন পরীমণি

বিনোদন ডেস্ক»

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মুক্তি পান।

কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে। এসময় পরীমণি মাথায় ওড়না দিয়ে পাগড়ি এবং সাদা টি-শার্ট পরা ছিলেন। তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

কারাগার থেকে বের হওয়ার পর পরীমণিকে নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিনসহ পরিবারের একাধিক সদস্য।

জানা গেছে, বনানীর সেই বাসাতেই যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। মুক্তি পাওয়ার পর স্বজন ও আইনজীবীদের সঙ্গে ওই ভাড়া বাসার দিকে রওনা হন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় সেদিন তার মুক্তি মেলেনি।

আজ সকাল সাড়ে ৮টা থেকেই কাশিমপুর কারাগারের ফটকে অপেক্ষার করছিলেন পরীমণির স্বজনরা। তাদের সঙ্গে পরীমণির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ