বাংলাধারা প্রতিবেদক »
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা চট্টগ্রাম আসছে বুধবার (২৮ জুলাই)। এদিন সকাল ৭টার দিকে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছাবে। টিকা পৌঁছার পর তা ইপিআই স্টোরে সংরক্ষণ রাখা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে এসব টিকা পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এর আগে প্রথম দফায় (১৮ জুন) সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দফায় (১১ জুলাই) আসে ৭৮ হাজার ৪০০ ডোজ। এবার তৃতীয় চালানে চট্টগ্রামে আসছে আরও ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা।
বাংলাধারা/এফএস/এআর












