৩০ মার্চ ২০২৬

কাস্টমস হাউসের দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ

বাংলাধারা ডেস্ক »  

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালু থাকলেও সেবার পরিসর বাড়িয়ে নতুন অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রীর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ও কূটনৈতিক সুবিধায় আমদানি করা পণ্য শুল্কায়নসহ খালাস প্রদান এবং রপ্তানি ও ইপিজেডের কার্যক্রম সচল রাখতে সকল কাস্টমস হাউজ ও কাস্টমস স্টেশনগুলোকে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন