বাংলাধারা প্রতিবেদন »
কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে নগরীতে পুলিশের ফাঁদে প্রতারণার ৭ লাখ টাকাসহ ধরা পড়েছেন এ প্রতারক চক্রের এক সদস্য।
গ্রেফতারকৃত আসামি মো. আবুল কালাম (৩৫) নেত্রকোনা জেলার ভদ্রপাড়া এলাকার বাসিন্দা।
ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, আবুল কালাম ও তা সহযোগীসহ কাস্টম কর্তকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ী মো. হযরত আলীকে নিলামের পণ্য কিনে দেবে বলে তার কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতারক চক্রের আবুল কালামকে ৭ লাখ টাকা উদ্ধারসহ আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












