১৩ মার্চ ২০২৬

কিডনি রোগে আক্রান্ত ইসমাইল বাঁচতে চায়

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া »

নাম মোহাম্মদ ইসমাইল (২৪)। পড়ালেখার পাঠ চুকিয়ে স্বদেশের মায়া ছেড়ে আজ থেকে ঠিক দু’বছর আগে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সুদূর প্রবাসে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ ভাগ্যের নির্মম পরিহাস। ছয়মাস আগে এক পরীক্ষায় জানতে পারে তার কিডনি দু’টি নষ্ট হয়ে গেছে। এতে পরিবারে নেমে আসে ঘোর অমাবস্যার অন্ধকার। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মরুর দেশ কাতার থেকে নিজ দেশে ফিরেন।

বলছিলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মিরিখিল মোহাম্মদ জাফর আহমেদের ছেলের কথা। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ায় বাবার চাকরির সুবাদে সেখানে থাকেন। পরিবারে তিন কন্যা সন্তানের মধ্যে ইসমাঈল সবার বড়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে তার কিডনি দুটি পাশের দেশ ভারতে গিয়ে প্রতিস্থাপন করতে হবে। যার জন্য খরচ হবে ১২-১৫ লাখ টাকা পর্যন্ত। এরইমধ্যে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করতে গিয়ে বেসরকারি চাকরিজীবী পিতা ও ছেলের জমানো টাকা শেষ হয়ে চিকিৎসা অনিশ্চিত হয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে বিছানায় শুয়ে আছে ইসমাইল।

ইসমাইলের পিতা মোহাম্মদ জাফর বাংলাধারাকে বলেন, আমার জমা টাকা যা ছিল সবশেষ হয়ে এখন পথের ভিখারি হওয়ার উপক্রম। ছেলেরও তেমন আর টাকাপয়সা জমা নাই। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমি হৃদয়বান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমার ছেলের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য।

ইসমাইলকে অর্থ সহযোগিতা পাঠাবেন যেভাবে : বিকাশে পাঠাতে- ০১৮৪১-২০২৪৩১ (ইসমাইল), ০১৮১৫-৮১৮২০১ (ইসমাইলের বাবা)। ব্যাংকের মাধ্যমে পাঠাতে হিসাব নম্বর- ১০১৬১০১০৪৬১৩৬, রহিমা খাতুন, পূবালী ব্যাংক, উখিয়া শাখা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ