বাংলাধারা ডেস্ক »
নরসিংদীর মাধবদীতে সপ্তম শ্রেণিতে পড়া ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মমিন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
রোববার (১৪ জুলাই) দুপুরে মেয়ের মা জাহানারা বেগম বাদী হয়ে তার স্বামী মমিন মিয়াকে আসামি করে মাধবদী থানায় মামলা করলে সে সময়ই তাকে গ্রেফতার করা হয়। মমিন মিয়া কুষ্টিয়া সদর উপজেলার হরি নারায়নপুর এলাকার মৃত মিরাজুল ইসলামের ছেলে।তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। কাজের সুবিধার্থে গত ৫ বছর ধরে তিনি পরিবার নিয়ে মাধবদী থানার আনন্দি এলাকার হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার বিবরন থেকে জানা যায়, মা জাহানারা বেগম একটি পাওয়ার লুম ফ্যাক্টরিতে কাজ করেন। ভুক্তভোগী মমিন ও জাহানারা বেগমের একটি মেয়ে। সে মাধবদীর বিদ্যাকানন মডেল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। গত ৪ মাস ধরে জাহানারা বেগম যখন কাজে চলে যেতেন তখন মেয়েকে ধর্ষণ করতেন বাবা মমিন মিয়া।
ওই কিশোরী তার মাকে জানালেও লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি গোপন রাখেন। এরপর থেকে প্রায় সময় নিজ মেয়েকে ধর্ষণ করতেন মমিন। নিরুপায় হয়ে মেয়েটির মা রোববার মাধবদী থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মমিন মিয়াকে গ্রেফতার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












