২৫ সেপ্টেম্বর ২০২৬

কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন  »

লকডাউনকালে রেস্টুরেন্টে বসিয়ে গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদ আফরোজ এ জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, একই অভিযানে চকবাজার একাকায় আরএফএল শোরুম খোলা রাখায় ১ হাজার টাকা এবং একটি খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসন ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা কোতোয়ালী ও সদরঘাট এলাকায় ৮টি মামলা দায়ের করে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর কোর্ট বিল্ডিং, ফিরিঙ্গিবাজার, টেরিবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলা দায়ের করেন এবং ৯ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেন। এ সময় ১ টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে নির্দেশনা দেন এবং মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছান ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে দিকনির্দেশনা দেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ