১৩ মার্চ ২০২৬

কৃষি উন্নয়নে কাজ করছে মিরসরাইয়ের ‘কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠন’

শাহ আব্দুল্লাহ আল রাহাত, মিরসরাই »

করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলো কৃষক সমাজ। এই দেশে পেশাজীবীদের বহু সংগঠন থাকলেও কৃষকদের তেমন কোনো সংগঠন আদৌ চোখে পড়েনি। লকডাউন পরিবর্তী সময়ে গত জুলাই মাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং কৃষি উন্নয়ন সংগঠন গড়ার প্রত্যয় নিয়ে মিরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠা করেন বিসিএস শিক্ষা ক্যাডার-এর কর্মকর্তা সালাহউদ্দিন সোহেল।

প্রায় ৩০ জন কৃষক সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠন’ সংগঠনটি। যার পরিচালনার দায়িত্বে আছেন বাবু সুভাষ চন্দ্র নাথ। গত দোসরা জুলাই উপজেলার মিরসরাই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের রেলস্টেশন এলাকায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন।

পরে সংগঠনটির উদ্যোগে ১২০ একর জমি চাষ করা হয়। এছাড়া উত্তর তালবাড়িয়া এলাকায় কৃষি বিপ্লব সংগঠিত করার মাধ্যমে মাদক নির্মূলের জন্য মিরসরাই থানা পুলিশ কর্তৃক গৃহীত কার্যক্রমে উক্ত সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনটির উদ্যোগে কৃষকদের পক্ষে চাষাবাদসহ আরো নানাবিধ কর্মকাণ্ডের ফলে কৃষকদের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা সাশ্রয়ী হয়।

কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-এর কর্মকর্তা সালাউদ্দিন সোহেল বলেন, কৃষক বন্ধু কৃষি উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের পক্ষে কথা বলার জন্য, বর্গাচাষীদের পক্ষে কথা বলার জন্য।

তিনি জানান, করোনার প্রকোপে বিপর্যস্ত জনপদে উচ্চবিত্তের ও শিল্পপতিদের হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা এবং নিম্নবিত্ত শ্রেণীর সবাই সহযোগিতা পেলেও কৃষকদের ভাগ্যে জুটেনি কিছুই। অথচ কৃষক না বাঁচলে এই দেশে বাঁচবে না। এরপর থেকে আমি এই সংগঠন গড়ার উদ্যোগ নিই। ভবিষতে ধানকাটার মেশিন, ধান মাড়াইয়ের মেশিন এবং কৃষকদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।

সংগঠনটির পরিচালক বাবু সুভাষ চন্দ্র নাথ জানান, আমাদের সংগঠন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা বর্তমানে কৃষকদের নিয়ে একটি সমিতি চালু করেছি। তারপর ধীরে ধীরে আমাদে এই সংগঠনের মাধ্যমে খামারসহ আরো অন্যান্য কৃষি প্রকল্প গড়ে তুলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, কৃষকবন্ধু কৃষি উন্নয়ন সংগঠনটি ভবিষতে কৃষি উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে তবে সেক্ষেত্রে বিত্তবানদের সহযোগিতার আহ্বান করেন তিনি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ