১৭ মার্চ ২০২৬

কৃষি জমি ভরাট করে ‘রিসোর্ট তৈরি’, গুঁড়িয়ে দিল প্রশাসন

মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ।

জানা গেছে, পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে কৃষি জমিতে কোন প্রকার অনুমতি ছাড়া মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছেন সুকান্ত কুমার রায় নামে এক ব্যক্তি। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে ওই স্থাপনা গুঁড়িয়ে দেন প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘অবৈধভাবে কৃষি জমিতে রিসোর্ট নির্মাণের খবর পেয়ে জায়গার মালিক সুকান্ত কুমার রায়কে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়।’

তিনি আরও বলেন, ‘সুকান্ত রায় তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ফসলি জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন