চবি প্রতিনিধি »
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের জন্মদিন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (৫ আগস্ট) আছরের নামাজের পর চবির জিরো পয়েন্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্ত্বর সংলগ্ন শাহ মুনিরিয়া এতিম খানায় খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। মিলাদের পর দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের মাঝে নাস্তা এবং পরে শাহ মুনিরিয়া মাদ্রাসায় প্রায় ৪০ জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এ উপলক্ষ্যে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর












