১৪ মার্চ ২০২৬

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব

বাংলাধারা প্রতিবেদন »

নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ১২ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় ২০২০ সালের কেন্দ্রিয় চুক্তি চূড়ান্ত করাসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

চুক্তিতে কারা থাকছেন তা জানা না গেলেও সাকিব আল হাসান যে থাকছেন না সেটি প্রায় চূড়ান্ত। তবে নতুন চুক্তিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থাকছেন ।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। চলতি বছরের অক্টোবরে আবার ক্রিকেটে ফিরবেন তিনি। সাকিব ফেরার আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তাই টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেয়ার সম্ভাবনা কম। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাকিবকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত। প্রায় পুরো বছরই ক্রিকেটের বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তিনি।

আর বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ  ৩টি ওয়ানডে খেলেছে। এ বছরও  ৯টি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

মাশরাফির অবসর নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চলে আসছে। তবে অবসরের ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানান নি মাশরাফিও। তাই তাকে রেখেই নতুন চুক্তি চূড়ান্ত করার কথা ভাবছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেন, সাকিব যেহেতু নিষিদ্ধ, কেন্দ্রিয় চুক্তিতে তার থাকার কোন কারণ নেই। আর মাশরাফির থাকা না থাকা তার ওপরই নির্ভর করছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ