২১ মার্চ ২০২৬

কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা: ধরা খেল অনলিওয়ান

বাংলাধারা প্রতিবেদন »  

আমদানিকারক প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল তারা আনবে দুই হাজার পিস পানির পাম্প।কিন্তু কাস্টমসের এ আই আর শাখার কাছে খবর ছিল অন্যরকম। পানির পাম্প আনার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি চীন থেকে ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এনেছে।

ঘটনায় সম্পৃক্ত আমদানিকারক প্রতিষ্ঠানটির নাম অনলি ওয়ান ইন্টারন্যাশনাল। মিথ্যা ঘোষণায় আমদানি করায় প্রতিষ্ঠানটির প্রায় কোটি টাকার পণ্যের চালান আটক করে চট্টগ্রাম কাস্টমসের এ আই আর শাখা।

বুধবার (১৩ নভেম্বর) কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করে বলেছেন রাজস্ব ফাঁকি দিতে আমদানিকারক এমন কাজ করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় চট্টগ্রাম বন্দরে পানির পাম্পের পরিবর্তে মিথ্যা ঘোষণায় কসমেটিকস সামগ্রী আমদানি করা হয়েছে। চালানটি কায়িক পরীক্ষা করলে ঘটনার সত্যতা পায়।মিথ্যা ঘোষণায় আনা কসমেটিকসের ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকার রাজস্ব ফাঁকি দিতে চেয়ে ছিল আমদানিকারক।চালানটি আটক করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, আমদানিকারক ঢাকার চম্পাটলি লেইনের অনলি ওয়ান ইন্টারন্যাশনাল ( যার বিন নম্বর-০০০৭৮৯১৯৮)। চালান খালাসে নিয়োজিত সিএন্ডএফ খাতুনগঞ্জের এজেন্ট উজালা শিপিং লাইন্স লিমিটেড। ২ হাজার পিস পানির পাম্পের বদলে ৪৮পিস পানির পাম্প এবং ৩৬ হাজার ৯৬৫ কেজি হেয়ার জেল,সাবান,শ্যাম্পু, হেয়ার ওয়েল,ফেইস ওয়াশ,প্লেয়িং কার্ড,টুথপেষ্ট, টুথব্রাশ, বডি ওয়াশ প্রভৃতি কসমেটিকস সামগ্রী পাওয়া যায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন