বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারস্থ ৯৭ আর এফ প্লাজার আল হাসান হোটেলে (আবাসিক) অভিযান চালিয়ে ৩শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
মঙ্গলবার (২০ আগস্ট) হেটেলের ৬ষ্ঠ তলার ৬০৩ নম্বর রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের নাম মোঃ কামাল উদ্দিন(২৮), সৈয়দ মোহাম্মদ হান্নান উদ্দিন (২২) ও মোহাম্মদ হোসেন (২০)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, আমরা কোতোয়ালী থানাধীন টেরিবাজারস্থ ৯৭ আর এফ প্লাজার হোটেল আল হাসান (আবাসিক) এর ৬ষ্ঠ তলায় ৬০৩ নম্বর রুমে অভিযান চালায়। এসময় ৩শ‘ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আসামী কামাল উদ্দিনের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












