১৪ মার্চ ২০২৬

কোতোয়ালীতে চুরি ও মাদক মামলার ২ আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালীতে পৃথক অভিযানে চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি মামলার আসামির কাছ থেকে নগদ ১ লাখ ২৬ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজোয়ান শরীফ কায়ছার (২৯) নামের এক দোকান কর্মচারী গত ৮ জুলাই টেরি বাজারের এক দোকানের রিজার্ভ ক্যাশ ড্রয়ার থেকে ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুর করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে দোকানের সিসি টিভি কেমেরার ফুটেজ দেখে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে কায়ছারকে গ্রেফতারে আভিযানে নেমে শনিবার সকালে তার লোহাগাড়ার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরি করা নগদ এক লাখ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করে। পরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোতোয়ালী থানার একটি বিশেষ দল বাঁশখালী থানাধীন গুণাগরী আদর্শগ্রাম পাহাড়ী জঙ্গলে অভিযান ছালিয়ে আব্দুল মতিন (৩৭) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে।

আব্দুল মতিন কোতোয়ালী থানাধীন আর সি চার্চ রোড এলাকায় ফেন্সিডিল মাদকের ব্যবসা করত। সে দীর্ঘ ৩/৪ বছর ধরে আত্মগোপন ছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৩টি, ফেনী সদর থানায় ১টি, পাহাড়তলী থানায় ১টি এবং বাকলিয়া থানায় ১টি সহ সর্বমোট ০৬টি মাদক মামলা আছে। একটি মামলায় তার সাজা হলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে তার শশুরবাড়ি থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ