১৪ মার্চ ২০২৬

কোভিড-১৯ : চীনে আরও ১৪২ জন মৃত্যু

বাংলাধারা ডেস্ক »  

মহামারি আকারে ছড়িয়ে পড়া রোগ কোভিড-১৯ এ গত ২৪ঘন্টায় আরও ১৪২ জন মৃত্যু ঘটেছে। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে শনিবার (১৫ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা ছয় বিদেশিসহ ১৬৬৫ জনে দাঁড়িয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে দেশটিতে দলে দলে মানুষ। 

চীনের ন্যাশনাল হেলথ কমিশন রোববার সকালে জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে গত ২৪ঘন্টায় নতুন করে ২০০৯জন ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবার হুবেই প্রদেশের রাজধানী উহানে মারা গেছে ১১০জন,সর্বমোট ওই প্রদেশে ১৩৯জন, ২জন সিচুয়ান প্রদেশ এবং ১জন হুনান প্রদেশে মরা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ