বাংলাধারা ডেস্ক »
প্রাণঘাতী ‘কোভিড-১৯’ নামক রোগে(করোনাভাইরাসে আক্রান্ত) গণচীনে শনিবার (১৫ফেব্রয়ারি) একদিনে মারা গেছে ১৪৩জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫২৩ জন। কেবল হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪হাজার৮২৩ জন।
শনিবার হুবেই-এর স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অন্যদিকে শুক্রবার পুরো চীনে এই ভাইরাসের উপস্থিতি নতুন করে পাওয়া গেছে ২ হাজার ৬৪১ জনের শরীরে।
খবরে বলা হয়, শুক্রবার হুবেইতে আক্রান্তদের মধ্যে ২হাজার২৪০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুধু চীনেই এই রোগে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ১ হাজার ৫২৩ জন। জাপানে আক্রান্তের সংখ্যা ২৫৯ এবং মৃতের সংখ্যা এক। অন্যদিকে হংকংয়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন একজন।
দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাইওয়ান, জার্মানি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ম্যাকাও, যুক্তরাজ্য, কানাডা, দুবাইতে যথাক্রমে ২৮, ৬৭, ৩৩, ১৯, ১৮, ১৬, ১৬, ১৫, ১৫, ১১, ১০, ৯, আট এবং আটজন আক্রান্ত হলেও এসব দেশে কোনো মৃতের ঘটনা ঘটেনি।
এছাড়া ফিলিপাইনে তিনজন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম












