বিনোদন ডেস্ক »
কোমরে ব্যথা। তবুও রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, খাওয়ানো, সব কাজ একা সামলাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা। দুই পরিচারিকার ছুটি নেওয়ার কারণে এমনটাই করতে হচ্ছে তাঁর। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে তিনি এমনটাই জানিয়েছেন। রিল ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কোমরের ব্যথা মাথায় উঠল’।
ভিডিওতে দেখা যায়, বিভিন্ন সবজি দিয়ে এক হাঁড়ি মাংস রান্না করছেন তিনি। তিনটি কুকুর ঘুর ঘুর করছে রান্নাঘরে। মাংসের গন্ধে তাদের যে আর তর সয় না।
শ্রীলেখা জানালেন, ‘নিজেরা যা হোক কিছু করে খেয়ে নিলেই হয়। কিন্তু ওদের জন্য তো রান্না করতেই হয়। ওরা কি আর বোঝে! তার ওপরে এতো এতো বাসন মাজতে হবে’। বলতে বলতে ঠোঁট উল্টে প্রায় কেঁদেই ফেলেন অভিনেত্রী।
ভিডিওয় এক ঝলকের জন্য তাঁর বাড়িটাও চোখে পড়ল। তিনটি কুকুর এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে আর জিনিসপত্র ছিঁড়ে কুটিকুটি করছে। ফ্ল্যাটের সুন্দর বারান্দা দিয়ে হালকা রোদ আসছে। বারান্দা সবুজ হয়ে রয়েছে গাছে।
বাংলাধারা/এফএস/এআর












