১৩ মার্চ ২০২৬

কোয়ারেন্টাইনে ওসি মহসীন, গাড়ি চালক করোনায় আক্রান্ত

বাংলাধারা প্রতিবেদন »

করোনা আক্রান্ত হয়েছেন ওসি মহসীনের গাড়ি চালক বাহাদুর। রোববার থেকে থানার নিজ রুমে অফিস না করে হোম কোয়ারান্টাইনে গেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

শনিবার (৩০ মে) রাতে চমেক হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে চালকের দায়িত্বে থাকা পুলিশ কনেস্টেবল বাহাদুরের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

ওসি মোহাম্মদ মহসীন ১৪ দিনের জন্য থানা কম্পাউন্ডের ভেতর ওসির বাংলোয় কোয়ারেন্টাইনে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার গাড়ির ড্রাইভারের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাই আজ থেকে সর্তকতার অংশ হিসেবে আমি থানা কম্পাউন্ডের ভেতরে বাসায় কোয়ারেন্টাইনেে থাকব ১৪ দিন।’

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে জনবান্ধব পুলিশিংয়ের জন্য ওসি মহসীন পরিচিত। তার চালু করা ‘হ্যালো ওসি’ কার্যক্রম পুরো সিএমপি জুড়ে পরিচালিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এছাড়া মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি মহসীনের সুনাম রয়েছে দেশজুড়ে। তিনি করোনাকালে খাদ্য, ওষুধ, রোগী পরিবহন সহ নানা জনবান্ধব কাজ করে তার থানা এলাকার অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে মানুষের নজরে এসেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ