৩০ মার্চ ২০২৬

কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ‘দ্য বাস্কেট’র কর্মীরা : খুলছে কাল

বাংলাধারা প্রতিবেদন »  

গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়। এর দুই দিন পর তার ২৫ বয়সী ছেলের নমুনাও পজেটিভ আসে। তিনি ছিলেন নগরীর খুলশী এলাকার সুপার শপ দ্যা বাস্কেটের কর্মী। তখনই প্রশাসনের পক্ষ সুপার শপটি লকডাউন করে দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটির মালিকসহ ৭৪ কর্মীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। লকডাউন শেষে আগামীকাল রোববার (১২ এপ্রিল) খুলছে সুপার শপটি।

দ্যা বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন বলেন, করোনা সনাক্ত ওই কর্মীর ২৫ মার্চ সর্বশেষ উপস্থিতি হিসাব করে ৯ এপ্রিল প্রতিষ্ঠানের সকল কর্মীর ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। এর মধ্যে প্রতিষ্ঠানের আরেক কর্মীর নমুনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা সনাক্ত হওয়া চিকিৎসাধীন কর্মীর শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানান তিনি। 

দ্যা বাস্কেটের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, কর্মী ও ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে ২৫ ফেব্রুয়ারি থেকে আমরা জীবাণুমুক্ত স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে ক্রেতা ও কর্মীদের প্রবেশ করিয়েছি। এছাড়া প্রত্যেক কর্মীদের জন্য ভাইরাস প্রতিরোধক মাস্ক, গ্যান্ডগ্লাভস সরবরাহ করা হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রোডাক্ট ট্রলি, হ্যান্ড ট্রলি, ফ্লোর শতভাগ জীবাণুমুক্ত করতে অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন , করোনার বিরুদ্ধে চলমান লড়াইয়ে আমরাও আছি সরকারের পাশে। তাই রোববার (১২ এপ্রিল) খোলার দিন থেকে স্যানিটাইজার আইটেমগুলো বিশেষ ছাড়ে বিক্রি হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন