২৬ মার্চ ২০২৬

ক্যাম্পে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি » 

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্রসহ একজন রোহিঙ্গা যুবককে  আটক করেছে ৮-এপিবিএন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এসময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজও জব্দ করা হয়। ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য জানান।

আটক মোস্তাক (২৭) বালুখালী ময়নারঘোনা ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে তার বেডের তোষকের উপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ওয়ান শুটার গান যা লম্বায় এক ফুট এক ইঞ্চি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক যুবক মোস্তাককে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন