১৮ মার্চ ২০২৬

ক্যাম্পে শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতি বাড়াতে এপিবিএনকে তিনটি গাড়ি উপহার দিলো ইউএনএইচসিআর

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো গতি বাড়াতে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তিনটি গাড়ি উপহার দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে থেকে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করা এপিবিএন ৮, ১৪ ও ১৬’র অধিনায়কদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান ইটা সুকি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক শিহাব কায়সার খান ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। 

গাড়ি হস্তান্তরকালে ইটা সুকি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হককে ধন্যবাদ জানান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত এপিবিএনকে গাড়ি প্রদান করায় ইউএনএইচসিআরকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পের যাবতীয় কার্যক্রমে আশা করি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হকের বলেন, উপহার পাওয়া গাড়ির কারণে ক্যাম্পে শৃঙ্খলার দায়িত্ব পালনে আরো গতি আসবে। প্রয়োজন মূহুর্তে তিনটি গাড়ি উপহার দেয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকেও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের প্রতি কৃতজ্ঞতা জানান এপিবিএন কমান্ডারগণ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন