৮ মার্চ ২০২৬

ক্রাইম অ্যান্ড অপারেশনের পাশাপাশি সিএমপিতে প্রশাসন ও অর্থ দেখবেন এডি. কমিশনার ফয়সাল আহম্মেদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত এডিশনাল ডিআইজি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিএমপির প্রশাসন ও অর্থ শাখার দায়িত্ব প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিএমপি সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন