২১ মার্চ ২০২৬

ক্রিকেটাঙ্গনে অস্থিতিশীলতা; মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে ক্রিকেটকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান সমস্যা সমাধানের জন্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির সহ সভাপতি মাহবুবুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনার পর মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। মাশরাফির কাছ থেকে বর্তমান অবস্থার জেনে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী।

নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরকে সামনে রেখে ২৫ তারিখ থেকে টাইগারদের নিয়ে ক্যাম্প শুরু হবে। কিন্তু তার আগে ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটে ডেকে সব ধরনের ক্রিকেট বর্জন করেছে ক্রিকেটাররা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন