১৩ মার্চ ২০২৬

ক্ষতিগ্রস্ত হাজার মানুষের হাতে উপহার তুলে দেবেন ২ মানবিক যোদ্ধা জ্যোতির্ময় ও নাফিসা

বাংলাধারা ডেস্ক :::

জার্মান ইন্সিটিউট অফ অল্টারনেটিভ এনার্জি’র বাংলাদেশ প্রতিনিধি করোনাকালের মানবিক যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধরের আমন্ত্রণে চট্টগ্রামে আসছেন ঢাকার সেচ্ছাসেবী নাফিসা আনজুম খান।

আজ ২৬ মে বুধবার মোমিন রোডস্থ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনে লকডাউনে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার কর্মী, নিম্ন আয়ের অর্ধ হাজার মানুষের হাতে ভালোবাসার উপহার তুলে দিবেন এই দুই করোনাযোদ্ধা।

গত বছর করোনার প্রকোপ শুরুর থেকে অদ্যবধি চট্টগ্রাম ও ঢাকার নিন্ম আয়ের পরিবারগুলোর মাঝে আলোকিত পরিবারের সন্তান প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও ঢাকার নাফিসা আনজুম খান উপহার সামগ্রী তুলে দিয়ে আসছেন। চট্টগ্রাম ও ঢাকায় এই দুই তরুণ-তরুণী ছুটে চলেছেন কর্মহীন সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে। আবার কখনো চিকিৎসা সামগ্রী, কখনো করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন সরবরাহে এবং আক্রান্তদের সৎকারের ব্যবস্থার এমন উদ্যোগে। গতবছরও জ্যোতির্ময়ের আমন্ত্রণে চট্টগ্রাম এসেছিলেন নাফিসা আনজুম খান – একজন বাংলাদেশ নামে যিনি পরিচিত। গত বছর লকডাউনেও মহানগরে ক্ষতিগ্রস্থ শত শত পরিবারের মাঝে তুলে দিয়েছেন তাদের ভালোবাসার থলে। এবারও ব্যতিক্রম নয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ